ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অন্য আঙ্গিকে আসছেন আসিফ

অাকাশ বিনোদন ডেস্ক:

অন্য আঙ্গিকে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। অসংখ্য গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে খুব শিগগিরই অন্য আঙ্গিকে দেখা যাবে। এতদিন আসিফকে গান গাইতে, গানের সঙ্গে কণ্ঠ মেলাতে, কিংবা নিজের গানে মডেল হতে দেখা গেছে।

এবার তাকে দেখা যাবে স্রেফ মডেল হিসেবে। যেখানে তিনি কোনো গান গাইবেন না। গান গাইবেন অন্য শিল্পী আর তিনি এক তরুণীর সঙ্গে করবেন মডেলিং।

‘একলা পাখি’ শিরোনামে গানের তিনি মডেল হয়েছেন। গানটির কথা ও সুর করেছেন প্লাবণ কৌরাইশী এবং সংগীত করেছেন তারিকুল ইসলাম। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি  আগামী ৩১ আগস্ট রিলিজ হবে।

সোমবার দিনগত রাতে কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেরিফাইড ফেজবুক পেজে লাইভে এসে এমন কথাই জানান।

এ সময় তিনি বলেন, গানটিতে শুধুমাত্র আমি মডেল হয়েছি। যেখানে আমি কোনো গায়কও না। অ্যান্টি হিরো, ভিলেন টাইপ হিরো আরকি। যেখানে গানটির গায়কের প্রেমিকাকে আমি ছিনতাই করি।

ভক্তদের উদ্ধৃতি দিয়ে আসিফ জানান, এর আগে কর্নিয়ার সঙ্গে গানের শুটিং করার সময় ভক্তরা বলেন আমি নাকি অনেক দূরে-দূরে ছিলাম। এবার অবশ্য দূরে-দূরে নয়, নায়িকার সঙ্গে গালে, কোমরে, হাতে ব্যাপক কাহিনী আছে। স্মার্ট হওয়ার চেষ্টা করছি।

চ্যানেল আই তারকা মিথিলার সঙ্গে অন্য আঙ্গিকারে আসিফকে দেখা যাবে বলেও জানান তিনি।

২০০১ সালে আসিফের প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশিত হয়। এরপর তিনি গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এর আগে তিনি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবিতে ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ শিরোনামে গান গেয়ে আলোচনায় আসেন।

প্রায় ১৮ বছরের সংগীত ক্যারিয়ারে ‘তুমিই সুখী হও’,  ‘তুমিই কথা রাখনি’, ‘তুমিও কাঁদবে একদিন’, ‘সুখে থেকো তুমি বান্ধবী’, ‘পাষাণী তুমি পাষাণী’, ‘তুমিই মনে রাখনী’, ‘একবার বল তুমি’, ‘কেন তুমি সুখে থাকবে’, ‘তুমিই ভালোবাসনি এবং ‘তবুও ভালোবাসি’ এর মতো অসংখ্য একক অ্যালবামের শিল্পী আসিফ আকবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

অন্য আঙ্গিকে আসছেন আসিফ

আপডেট সময় ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭