ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বরিশালে নকল ওষুধ-স্যানিটাইজার জব্দ, ৪ ফার্মেসিকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ এবং চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৮ এর সহযোগিতায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) সকালে বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রির অপরাধে কাঠপট্টি এলাকার নূর মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিক্যাল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা নকল ওষুধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয় বলে জানান অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বরিশালে নকল ও অনুমোদনহীন ওষুধের বিস্তার রোধে জেলা প্রশাসকের নির্দেশনায় এর আগেও দু’টি অভিযান পরিচালনা করে প্রায় ১০ কোটি টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪ জনকে, সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বরিশালে নকল ওষুধ-স্যানিটাইজার জব্দ, ৪ ফার্মেসিকে জরিমানা

আপডেট সময় ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০