ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

করোনাভাইরাস বিদায়ের কোনো লক্ষণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪ লাখের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার। গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। মাত্র ছয় মাসের ব্যবধানে বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাস বিদায় নেওয়ার কোনো লক্ষণ নেই। এখনো এটা বাড়ছেই। হু’র মতে বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব করোনাকে আরো ছড়াতে দিচ্ছে। যেহেতু এখনো করোনার কোনো ওষুধ ও টিকা তৈরি করা যায়নি তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘ভাইরাসটি ছড়ানোর এখনো অনেক জায়গা রয়েছে। আমরা সবাই চাই করোনা বিদায় নিক। আমরা সবাই আমাদের জীবন বাঁচাতে চাই। তবে নিষ্ঠুর সত্য হল করোনা এখনো শেষ হওয়ার ধারে-কাছেও নেই। যদিও কিছু দেশ করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু এখনো এই ভাইরাস বাড়ছেই। ছয় মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারিনি এই ভাইরাসটি আমাদের বিশ্ব, আমাদের জীবন ও অর্থনীতিকে এমন বিপাকের মুখে ঠেলে দিবে। এই মহামারি মনুষত্ববোধের সবচেয়ে ভালো দিক ও সবচেয়ে খারাপ দিক দেখিয়ে দিয়ে যাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

করোনাভাইরাস বিদায়ের কোনো লক্ষণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০