ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চূড়ান্ত অনুমোদন: বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করল চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়েই তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে প্রায় ১ কোটি আড়াই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ সাড়ে ৪ হাজার মানুষের। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী। যদিও এর প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এরই মধ্যে করোনার প্রতিষেধক নিয়ে আশার কথা জানালো চীন।

করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে আছে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে আজ সোমবার সবাইকে চমকে দিয়ে করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন।

খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি একটি কভিড-১৯ ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের অনুমতি পেয়েছে। তবে আপাতত ভ্যাকসিন শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে ব্যবহার করা হবে।

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত ২৫ জুন এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সৈন্যদের দেহে এক বছরের জন্য প্রয়োগের অনুমোদন দিয়েছে। স্যানসিনো বায়োলজিকস এবং একাডেমি অফ মিলিটারির একটি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।

জানা গেছে, বাণিজ্যিক কারণে ভ্যাকসিনটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হবে না। এমনকি সেনাবাহিনীর সদস্যদের এই ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক কিনা তাও প্রকাশ করা হয়নি। ভ্যাকসিনটিড় প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দারুণভাবে সফল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভ্যাকসিনটি বাণিজ্যিকভাবে সফল হবে কিনা তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চূড়ান্ত অনুমোদন: বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করল চীন

আপডেট সময় ০৮:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০