ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে।

হামলা বানচাল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ নিরাপত্তা প্রহরী ও একজন পুলিশের উপপরিদর্শক। এছাড়া একজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।

তবে হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ হামলাকারীকে গুলি করে হত্যা করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড ও অটোমেটিক রাইফেল নিয়ে সজ্জিত ছিল। স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে তারা গ্রেনেড ব্যবহার করে আক্রমণ শুরু করে, তারপর পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রবেশ পথে গুলি চালায়। তারা ভবনে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে।

সিন্ধু রেঞ্জার্স জানিয়েছে, হামলার পরপরই পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার হামলাকারীকে হত্যা করে। ওই এলাকায় এখনও অভিযান চলছে।

হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এছাড়া হামলায় আহত ৩ পুলিশ সদস্যকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০

আপডেট সময় ০৩:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০