ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন শেষ: যুক্তরাষ্ট্রকে পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বহির্বিশ্বে পশ্চিমা আধিপাত্যবাদকে আবারও হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের আধিপত্যকামী মনোভাবের সমালোচনা করে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চরম স্বার্থবাদিতা এবং অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন শেষ হয়ে গেছে। এগুলো এ যুগে অকার্যকর হয়ে পড়েছে।

তিনি রোববার রুশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন। পুতিন বলেন, গোটা বিশ্বকে এখন এই বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, যৌথ সংকটগুলো মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে একক আধিপত্য বিস্তার করার প্রচেষ্টায় কোনো দেশ আর সফল হতে পারবে না।

এর আগে সম্প্রতি রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর একক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছিলেন। গত ১৬ জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের মস্কো সফরের সময় ওই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ১৩ ধারাবিশিষ্ট ওই বিবৃতিতে জারিফের পাশাপাশি তার রুশ সমকক্ষ সের্গেই লাভরভ স্বাক্ষর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন শেষ: যুক্তরাষ্ট্রকে পুতিন

আপডেট সময় ০৩:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০