ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে ধরা পড়লেন হাসপাতালের কর্মচারী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হলেই পাওয়া যাবে সরকারি প্রণোদনার টাকা। আর সেই টাকা পাওয়ার লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের এক কর্মচারী।

মেডিসিন ক্যারিয়ার পদের কুতুবে রাব্বানী নামের ওই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী।

জানা যায়, রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এই সনদ তৈরি করেন তিনি। প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এত কিছু করেন রাব্বানী।

এনএসআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এন‌এস‌আই এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ ও ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় তাদের সহায়তা করে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে ধরা পড়লেন হাসপাতালের কর্মচারী

আপডেট সময় ১০:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০