ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সরকার ফেলতে দফায় দফায় বৈঠক করছে ভারত: নেপাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সরকার ফেলতে ভারতে দফায় দফায় ভারতে বৈঠক হচ্ছে বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি দাবি করে বলেন, নেপালের নতুন মানচিত্র নিয়ে ভারতে যে বিরোধিতা তৈরি হয়েছে, তার জেরেই তাকে পদ থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে ভারতে।

দেশটির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন দাবি করেন নেপালের প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতাব থাকবেন তিনিই। খবর দ্য হিন্দুর।

কেপি শর্মা বলেন, ‘দিল্লি থেকে এরকম খবর আসছে। নেপালের নতুন মানচিত্র প্রকাশের জেরেই ভারতে একের পর এক বৈঠক চলছে নেপালের বিরুদ্ধে।’

গত ১৩ জুন নেপালের পার্লামেন্টে নতুন মানচিত্র পাস হয়। সীমান্তের বিতর্কিত তিনটি এলাকা লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিজেদের মানচিত্রে সংযুক্ত করে নেপাল। ১৮ জুন ওই বিলে সই করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপালের জাতীয়বাদ এতটা দুর্বল নয়। নেপালের এই মানচিত্র বদলকে কেউ কেউ অপরাধের চোখে দেখছে। আজ যদি তার সরকার পড়ে যায়, তাহলে নেপালের হয়ে কেউ কথা বলবে না। তবে তার দল এই ধরনের ফাঁদে পা দেবে না।

ভারতের সঙ্গে নেপালের সম্পর্কে টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরে। তার সর্বশেষ বিষয় হলো সীমান্তের বিতর্কিত তিন এলাকা নিজেদের মানচিত্র সংযুক্ত করা। ভারত নেপালের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান

সরকার ফেলতে দফায় দফায় বৈঠক করছে ভারত: নেপাল

আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০