ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি জাগিয়ে তুলতে প্রণোদনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন।

গত বুধবার (২৪ জুন) বিদেশি বিনিয়োগের জন্য আরও কিছু শিল্প খাত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। জানানো হয়, ব্রোকারেজ, ফিউচার কম্পানি এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি মালিকানা অর্জনের ক্ষেত্রে যেসব বাধা ছিল তা শিথিল করে দেওয়া হয়েছে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে জানায়, যেসব শিল্প খাতে বৈদেশিক মালিকানায় বিধিনিষেধ ছিল সেসব খাতের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩৩ করা হলো। গত বছরও এ সংখ্যা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অর্থনীতি আরও খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো বরাবরের মতোই অভিযোগ তুলে আসছে চীনের বাজারে প্রবেশ তাদের জন্য অনেক কঠিন। বিভিন্নভাবেই অন্যায্য আচরণের শিকার হচ্ছে।

এনডিআরসির এক মুখপাত্র বলেন, এ পদক্ষেপ প্রমাণ করছে চীন বহির্বিশ্বের কাছে নিজেকে আরও খুলে দিতে প্রস্তুত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন

আপডেট সময় ০৩:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০