ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। রবিবার দুপুর ৩টার দিকে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার এ ঘটনা ঘটে। আহত শাকিল আহমেদ (২৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুনাইদ কবির (২৩)। আহত দুই সাংবাদিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক নিশা আক্তার রূপা বলেন, আহত দুই সাংবাদিকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দুই জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজের সাংবাদিক শাকিল আহমেদ বলেন, রবিবার দুপুরে “রেডক্রিসেন্ট” জেলার হরিপুর উপজেলার আটঘুরিয়া গ্রামে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করছিলেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে পেছন দিক থেকে একটি চার্জার রিক্সা ভ্যান মটর সাইকেলে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় থ্রি হুইলার (পাগলু) এর চেইন মাস্টার ইমরানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেইন মাস্টার ইমরান তাঁর লোকজন নিয়ে আমাদের ধাওয়া দেয়। এসময় আমরা নেকমরদের দূর্লভপুর গ্রামে আশ্রয় নেই। এরপর ইমরান ও তার লোকজন আমাদের খুজে বের করে রড ও লাঠিসোটা দিয়ে আমাকে ও আমার সহকর্মীকে বেধরক মারধর করে।

পরে প্রায় দুই ঘন্টার পর চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে পুলিশ আহত অবস্থায় দূর্লভপুর গ্রাম থেকে ওই দুই সাংবাদিককে উদ্ধার করে। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত চেইন মাস্টার ইমরানকে গ্রেফতার করতে পারেনি।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সাংবাদিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল। সেই সাথে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৮:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭