ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হংকংয়ের স্বায়ত্তশাসনবিরোধী চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

দলটির বর্তমান ও সাবেক নেতাদের বিরুদ্ধে শুক্রবার ওই নিষেধাজ্ঞার ঘোঘণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর বিবিসির।

হংকংয়ের টুঁটি চেপে ধরার চীনের চেষ্টায় কেউ সমর্থন দিলে সেই ব্যক্তি বা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়বে বলেও হুশিয়ার করেন তিনি।

এদিকে চীনের ক্রমাগত প্রভাব বিস্তারের মুখে হংকংয়ের পাশে থাকার বার্তা দিয়ে ‘হংকং স্বায়ত্তশাসন আইন’ পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে এ বিল। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপানোর জবাবে যুক্তরাষ্ট্র এ বিল এনেছে। চীনকে শাস্তি দিতে এ বিল পাস করেছে সিনেট।

এর আওতায় হংকংয়ের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার চীনের চেষ্টায় কেউ সমর্থন দিলে সেই ব্যক্তি বা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়বে।

তাছাড়া বিলটিতে আরেক দফা নিষেধাজ্ঞার পদক্ষেপেরও উল্লেখ রয়েছে।

হংকংয়ের স্বায়ত্তশাসন খর্বের কোনোরকম চেষ্টায় সমর্থন দেয়া কারও সঙ্গে কোনো ব্যাংকের লেনদেন থাকলে সেই সব ব্যাংকের ওপর আরোপ হবে এ নিষেধাজ্ঞা।

চীন হংকংয়ের মানুষের অধিকার হরণ করছে অভিযোগে এক রিপাবলিকান এবং এক ডেমোক্র্যাটিক সিনেটর মিলে তৈরি করেন নিষেধাজ্ঞার এই বিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০