ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম

আফগানিস্তানে মার্কিনিরা পরাজিত হয়েছে: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

দেশটির পার্লামেন্টে শুক্রবার দেয়া বক্তব্যে ইমরান খার এ কথা বলেন। খবর ইরানের বার্তা সংস্থা তাসনিমের।

ইমরান খান বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহত হওয়ার সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।

পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে।

ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখলদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন।

আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা ২০০১ সালে দেশটি দখল করে।

।কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আফগানিস্তানে মার্কিনিরা পরাজিত হয়েছে: ইমরান খান

আপডেট সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০