ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেয়ারে আইনজীবীর মরদেহ, পাশে যাচ্ছেন না কেউ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে চেয়ার বসা অবস্থায় কৃষ্ণ কমল দত্ত (৮৫) নামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মহানগরীর কুমারপাড়া কালী মাতার মন্দির সংলগ্ন নিজ বাড়িতে চেয়ারে নিস্তেজ হয়ে বসা অবস্থায় আছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারে নিস্তেজ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন- এমন ধারণার আশঙ্কা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেউ তার কাছে যাননি।

এ অবস্থায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার অবস্থা নিশ্চিত করে তাকে সেখান থেকে উদ্ধারের জন্য স্থানীয়রা থানায় খবর দিয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একা বসবাস করতেন আইনজীবীব কৃষ্ণ কমল দত্ত। মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে বসবাস করছেন। তাদের সংসারে কোনো সন্তানও নেই।

স্থানীয়রা আরও জানান, হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় কৃষ্ণ কমল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ছুটে যান চিকিৎসার আশায় ভর্তির জন্য। কিন্তু সেখান থেকে তাকে পাঠানো হয় স্থানীয় খ্রিস্টান মিশন হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত- কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছসেবক দল খবর পেয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কৃষ্ণ কুমারের মরদেহ সৎকার করার উদ্যোগ নেবেন বলে জানা গেছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ  বলেন, তারা খবরটি পেয়েছেন। খবর পাওয়ার পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চেয়ারে আইনজীবীর মরদেহ, পাশে যাচ্ছেন না কেউ

আপডেট সময় ০৪:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০