ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব পাকিস্তানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

‘পাকিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’- বলে যুক্তরাষ্ট্র সরকার যে প্রতিবেদন তৈরি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনাও করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ইরনার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়। সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটির ভূমিকাকে উপেক্ষায় করায় দুঃখ প্রকাশ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বলা হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে দাবি করে,পাকিস্তান এখনও সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য হয়ে রয়েছে এবং উগ্র জঙ্গিরা দেশটি থেকে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এমন সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য বলেছে যখন খোদ মার্কিন সরকার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) পৃষ্ঠপোষকতা করছে। অন্যদিকে ইসলামাবাদ নিজে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একের পর এক হামলার শিকার হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি জানিয়েছিলেন,তার দেশ বিগত তিন বছরের অভিযানে অন্তত ১ হাজার সন্ত্রাসীকে হত্যা অথবা বন্দি করেছে। পাকিস্তান তিন বছর আগে দেশটির সর্বত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করে যার সমাপ্তি এখনও ঘোষণা করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব পাকিস্তানের

আপডেট সময় ১২:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০