ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের অার জায়গা দেয়া সম্ভব হচ্ছে না: ওবায়দুল

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের বাংলাদেশে অাশ্রয় দিয়েছি। কিন্তু এখন অার তাদের জায়গা দেয়া সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি অানানের সিদ্ধান্ত অনুযায়ী অালাপ-অালোচনার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানের অাহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অায়োজিত অাওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। বৈঠকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল অালম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, অাবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীমসহ সম্পাদকমণ্ডলীর অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের ঈদের উৎসব বন্যার্তদের সঙ্গে কাটানোর জন্য নেতাকর্মীদের প্রতি অাহ্বান জানিয়েছেন। তিনি ঈদের খরচ কমিয়ে বন্যার্তদের সহযোগিতার জন্যও নেতাকর্মীদের প্রতি অাহ্বান জানান।

বিদেশে বসে খালেদা জিয়ার রোহিঙ্গাদের নিয়ে বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে রোহিঙ্গাদের বাংলাদেশে অাশ্রয় দেয়া সংক্রান্ত বক্তব্য সমর্থনযোগ্য নয়। অারেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির অপরাজনীতি ছাড়া অার কোনো উপায় নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের অার জায়গা দেয়া সম্ভব হচ্ছে না: ওবায়দুল

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭