ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মৃত ৮৯ জনের লাশ দাফন করলেন কাউন্সিলর খোরশেদ

আকাশ জাতীয় ডেস্ক: 

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীর আশার বাতিঘর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে আসছেন তিনি। নিজের জীবনের ঝুঁকি নিয়েই এ কাজ করে যাচ্ছেন খোরশেদ। সংক্রমিতদের পাশে দাঁড়াতে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

তবুও থেমে নেই তার কার্যক্রম। এখনও খবর পেছে ছুটে যান লাশ দাফনে।এ পর‌্যন্ত ৮৯ জনের মৃতদেহ দাফন করেছে টিম খোরশেদ-১৩ টিম। তারা ধর্মীয় ও স্বাস্থবিধি মেনে মেনে মৃত ব্যক্তির গোসল করানো থেকে দাফন পর্যন্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসছে।

বৃহস্পতিবার ৮৯তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন করে দলটি। ৮৯ তম ব্যক্তি খোরশেদের বন্ধু ইমতিয়াজ শাকিল। কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের এই ডিজিএম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের বাঁচাতে টিম খোরশেদ-১৩ প্লাজমাও দান করে যাচ্ছে। বৃহস্পতিবার দলটির প্রচেষ্টায় ৩১ ও ৩২ তম প্লাজমা দেয়া হয়। সাজেদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত চৈতীকে ২০০ এমএল ‘ও’ পজিটিভ প্লাজমা দেন তারা।

এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,করোনা আক্রান্তদের বাঁচাতে আমি নিজেও প্লাজমা দিয়েছি।এটি রক্তদানের চেয়েও সহজ কাজ। করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীকে প্লাজমা দিলে হয়তো আল্লাহর রহমতে তিনি জীবন ফিরে পেতে পারেন। আমরা সবাইকে আহ্বান করছি— প্লাজমা দিন, জীবন বাঁচান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মৃত ৮৯ জনের লাশ দাফন করলেন কাউন্সিলর খোরশেদ

আপডেট সময় ১২:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০