ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, তবু খুশি নয় ভারতের সিনেপ্রেমীরা

বিনোদন ডেস্ক :

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই।

তবে ভারতে চলমান পরিস্থিতিতে সিনেমাটি ডিজিটাল প্লার্টফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমন সিদ্ধান্তে একেবারে নাখোশ ভারতের সিনেপ্রেমীরা।

তাদের দাবি, ডিজিটাল প্লার্টফর্মে নয়, সুশান্তের শেষ ছবি সিনেমা হলেই মুক্তি দিতে হবে।

এ দাবিতে নেটদুনিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছেন সুশান্তভক্তরা।

টুইটার, ফেসবুকে অনেকেই লিখছেন, দিল বেচারা থিয়েটারে মুক্তি দিতে হবে, অনলাইনে নয়। একবার সিনেমা হলে মুক্তি দিয়েই দেখুন। এই সিনেমাকে ভারতের সব থেকে বেশি উপার্জনকারী ছবি করে তুলব আমরা।

দাবির সপক্ষে সুশান্তের ছবিতে ফুলের মালা ছড়িয়ে রীতিমত রাস্তায় বিক্ষোভে নেমেছেন অনেকে। ভারতের সোশ্যাল মিডিয়ায় সেসব বিক্ষোভের চিত্র ভাইরাল হয়েছে।

সুশান্তভক্তদের যুক্তি, অনলাইন প্লার্টফর্মে কোনো সিনেমা মুক্তি পেলে সেই ছবি কখনোই আর প্রেক্ষাগৃহে ফেরে না। তাই আমরা এই ছবিটির অনলাইন মুক্তি বন্ধের দাবি জানাচ্ছি। ছবিটিকে ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের।

একটু ভিন্নরকম বার্তা দিচ্ছেন কেউ কেউ।

তারা বলছেন, হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে যে, করোনা পরিস্থিতিতে ছবিটি সিনেমাহলে মুক্তি দেয়া অসম্ভব। এতে মহামারীর বিস্ফোরণ ঘটবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মুক্তির দাবি জানাচ্ছি আমরা।

অনেকেই ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন, আমরা যতই দাবি জানাই, বলিউড আমাদের কথা শুনতে চাইছে না। ওরা শুধুই টাকার পেছনে ছুটছে।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘হটস্টার’ এ মুক্তির কথা ঘোষণা করা হয়।

ছবির মুক্তির কথা পোস্ট করে ডিজনি হটস্টার টুইট করে, এটি একটি ভালোবাসা, আশা ও অন্তহীন স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের মনে চির লালিত হবে।

প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের জীবনের শেষ ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জনা সঙ্ঘী, সাইফ আলি খান, স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালনায় এটাই প্রথম ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, তবু খুশি নয় ভারতের সিনেপ্রেমীরা

আপডেট সময় ১০:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০