ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মুছে ফেলা হয়েছে সুশান্তের টুইট, রহস্যে পুলিশ

বিনোদন ডেস্ক :

বলিউডের সুপার স্টার সুশান্ত সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্টের দিকে সন্দেহের তীর ছুড়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত কয়েক মাসে সুশান্তের টুইটার হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয়েছে বেশ কয়েকটি টুইট।

বলিউড অভিনেতা সেগুলো নিজেই মুছেছেন নাকি অন্যকেই সরিয়েছে; তা নিশ্চিত করতে টুইটারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ। পাশাপাশি ওই মাইক্রো ব্লগিং সাইটে সুশান্তের গত কয়েক মাসের যাবতীয় কার্যকলাপের বিবরণও চাওয়া হবে মুম্বই পুলিশের তরফে।

কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, সুশান্ত সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট খুললে দেখা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর শেষ টুইট করা হয়েছে। এমন একজন সেলিব্রেটি হয়েও তিনি ৬ মাসে একটিও টুইট করেননি; এমন রহস্য উদঘাটনে নেমেছে পুলিশ।

খবরে বলা হয়েছে, বুধবারই সুশান্তের সর্বশেষ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সুশান্তের দেহে ধ্বস্তাধস্তির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। পাঁচ ডাক্তার স্বাক্ষর করেছেন সেই রিপোর্টে। এতে বলা হয়েছে, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সুশান্তের।

তবে, এখন পর্যন্ত সুশান্তের ভিসেরা রিপোর্ট প্রকাশ পায়নি। সুশান্তের মৃত্যুর পর দিনই রাসায়নিক বিশ্লেষণের জন্য ভিসেরার নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই নমুনা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে।

গত ১৪ জুন, নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের বলিউড অভিনেতার লাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুছে ফেলা হয়েছে সুশান্তের টুইট, রহস্যে পুলিশ

আপডেট সময় ১০:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০