ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর

সব করোনা-নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় সংযুক্ত আরব আমিরাত সরকার তার দেশে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির নাগরিকরা মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনো সময় সব জায়গায় যাতায়াত করতে পারবে।

বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

এখন থেকে দিন-রাত যেকোনো সময় চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। অবশ্যই মাস্ক পরে এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল।

করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত মারা গেছে ৩০৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৩৩। আর সুস্থ হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী

সব করোনা-নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত

আপডেট সময় ০১:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০