ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবহেলায় শিক্ষকের মৃত্যু, প্রতিবাদ করায় লাশসহ স্ত্রী-সন্তানদের আটকে রাখল ডাক্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার ও নার্সদের অবহেলায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এদিকে ডাক্তারদের কাজে বাধা ও যন্ত্রপাতি নষ্ট করার অভিযোগে মারা যাওয়া ব্যক্তির মৃতদেহসহ তার ছেলে-মেয়েদের দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সিভিল সার্জন।

জানা গে‌ছে, হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতা‌লে আসেন জেলার হোসেনপুর উপজেলার পুমদি নান্দানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রশিদ( ৮০)। কিন্তু করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করতে রাজি হয়নি জরুরি বিভাগের ডাক্তার। পরে ভর্তি করলেও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ঢুকতে দেয়া হয়নি। ফেলে রাখা হয় বারান্দায়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে এতেও রেহাই মিলেনি। ডাক্তারের ওপর হামলার অভিযোগে জরুরি বিভাগের বারান্দায় লাশসহ তার ছেলে-মেয়েদের আটকে রাখা হয়।
মৃ‌তের ছে‌লে আশুগঞ্জ বঙ্গবন্ধু কা‌রিগ‌রি ক‌লে‌জের শিক্ষক মহিউদ্দিন আহ‌মেদ ব‌লেন, তার বাবার ক‌রোনা নে‌গে‌টিভ। তি‌নি অনেক দিন ধ‌রে হা‌র্ট ও শ্বাসকষ্টের সমস্যায় ভূগ‌ছেন। তাকে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কোনো ডাক্তার বা নার্স তা‌কে চি‌কিৎসা দি‌তে রা‌জি হয়‌নি। আমরা বাইরের থে‌কে অক্সিজেন এনে দিয়েছি। কান্না করে অনুরোধ করার পরও তা‌দের মন গ‌লে‌নি। তি‌নি ব‌লেন, বার বার মিন‌তি করার পরও ডাক্তার, নার্স না পে‌য়ে আমার বো‌নেরা ডাক্তার‌দের সাম‌নে ক্ষোভ জানায়। এতে তারা ক্ষিপ্ত হন। অব‌হেলায় বাবার মৃত্যুর পরও আমার মা, তিন বোন ও আমা‌কেসহ বাবার লাশ আট‌কে রাখে তারা। মামলার ভয় দেখায়। দুই ঘণ্টা পর আমা‌দের ছাড়া হয়।

ত‌বে হাসপাতাল কর্তপক্ষের অভিযোগ, মারা যাওয়া ব্যক্তির মেয়েরা ডাক্তারদের ওপর হামলা করেছে। তাই তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই ঘণ্টা পর জরুরি বিভাগের বারান্দা থেকে বের করা হয় মৃতদেহ।

জরুরি বিভাগের ডাক্তার রা‌কিব দা‌বি ক‌রেন, মারা যাওয়া ব্যক্তির তিন মে‌য়ে আমা‌দের ডাক্তার‌দের ওপর হামলা ক‌রে‌ছে। পি‌পিই ছিঁড়ে ফে‌লে‌ছে। তা‌দের আটক ক‌রে পু‌লি‌শে খবর দেয়া হয়। এ সময় খোঁজ নি‌তে গে‌লে সাংবা‌দিক‌দের দি‌কে মারমুখী আচরণ ক‌রেন ওই ডাক্তার।

প‌রে কি‌শোরগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমা‌নের নেতৃ‌ত্বে পু‌লিশ সেখা‌নে গে‌লে বি‌কেল ৫টার দি‌কে মৃত ব্যক্তিকে নি‌য়ে হাসপাতাল ছা‌ড়েন স্বজনরা।

এ দি‌কে ডাক্তারের অবহেলার রোগীর মৃত্যু এবং লাশসহ স্বজনদের আটকে রাখার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান কি‌শোরগ‌ঞ্জের সিভিল সার্জন ডা: মো: মু‌জিবুর রহমান।

মো. আব্দুর রশিদ হোসেনপুর উপজেলার ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবহেলায় শিক্ষকের মৃত্যু, প্রতিবাদ করায় লাশসহ স্ত্রী-সন্তানদের আটকে রাখল ডাক্তার

আপডেট সময় ১২:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০