ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কচুয়ায় যুবলীগ নেতা ডালিমের উপর সন্ত্রাসী হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের কচুয়ার সাচারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। সাচার ইউপি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়ার ছেলে যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন ভূঁইয়া ডালিম (৩৫) এর উপর গত মঙ্গলবার রাত ৯টায় অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় ডালিমের সাথে থাকা হযরত আলী(৫৫) ও ছানা (২৪) আহত হয়। এ ব্যাপারে ডালিমের মা কামরুন নাহার ভূঁইয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৫/২০২০।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কলাকোপা গ্রামের অধিবাসী যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন ভূঁইয়া মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় সাচার পশ্চিম বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা কান্দিরপাড় গ্রামের সন্ত্রাসী মনির মেম্বার, তার ছেলে ও সাঙ্গপাঙ্গ মোঃ সোহেল(২৬), সাদ্দাম হোসেন কাউছার(৩৩), এমরান হোসেন প্রকাশ বুশ(২৮), মহি উদ্দিন(২৫), লাদেন(২২), সজিব(৩০), আনোয়ার হোসেন(৫০), গিয়াস উদ্দিন প্রকাম গেসু(৩২), কাউছার(৩৫), সোহেল(৩০) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আহত শাহরিয়ার হোসেন ভূঁইয়া ও তার সাথে থাকা অপর দুইজন হযরত আলী ও ছানার উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত শাহরিয়ার হোসেন ডালিম ভূঁইয়াকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে।

সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু হানিফ বলেন, ডায়মন্ড হাসপাতালের সামনে যুবলীগ নেতা ডালিমের উপর হামলা চালানো হচ্ছে। এ খবর শুনে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কচুয়া থেকে অতিরিক্ত পুলিশ রাতেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

কামরুন নাহার ভূঁইয়া বলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মনির মেম্বারের ছেলেরা সাচার বাজার সহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, লুন্ঠন ও বিভিন্ন অপকর্ম সহ সমাজ বিরোধী কাজের সাথে জড়িত। আমার প্রয়াত স্বামী মরহুম কামাল ভূঁইয়া সাচার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাচার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। আমি নিজে উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান, সাচার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম। সাচারের মাটি ও মানুষের সাথে আমাদের পরিবারের গভীর সম্পর্ক। এই সাচার কচুয়ার একটি বানিজ্যিক অঞ্চল। এখানে মনির মেম্বার ও তার ছেলেরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমি এবং আমার ছেলেরা ভূঁইয়া পরিবারের ঐতিহ্য রক্ষা করতে গিয়ে ও সাচার বাসীর শান্তির কথা চিন্তা করে তার এই সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দিলেই বিভিন্ন সময়ে তার সাথে আমাদের বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধিতাকে কেন্দ্র করেই সন্ত্রাসী মনির মেম্বার ও তার ছেলেরা আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করে। এই মনির মেম্বার কচুয়ার উত্তর অঞ্চলের একটি আতঙ্কিত নাম। তার ব্যাপারে কচুয়া সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ (অলি) ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা সহ সাচার ফাঁড়ির সাথে সার্বক্ষনিক যোগযোগ রাখছেন বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কচুয়ায় যুবলীগ নেতা ডালিমের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৯:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০