ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

রেড জোনে ‘হটস্পট’ নারায়ণগঞ্জের ১৯ এলাকা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রেডজোন হিসেবে চিহ্নিত করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের ১৯টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব এলাকার ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করবেন করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার করোনার হটস্পটখ্যাত নারায়ণগঞ্জের রেড জোন চিহ্নিত করার পর টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

রেড জোন চিহ্নিত এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটির সাতটি ওয়ার্ড, সদর উপজেলার দুটি, বন্দরের একটি, সোনারগাঁয়ের দুটি, আড়াইহাজারের তিনটি ও রূপগঞ্জ উপজেলার চারটি ওয়ার্ড।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদরের গোগনগরের ৩নং ওয়ার্ড, এনায়েতনগরের ৩নং ওয়ার্ড, বন্দর উপজেলার কলাগাছিয়ার ৩নং ওয়ার্ড, সোনারগাঁ উপজেলার আমিনপুরের ৩নং ওয়ার্ড, মুগড়াপাড়ার ১নং ওয়ার্ড, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীরের ৩নং ওয়ার্ড, ভ্রাম্মন্দিরের ৩নং ওয়ার্ড, রূপগঞ্জের তারাবর ২ নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮, ও ২৪ নং ওয়ার্ডকে রেড জোন করা হয়েছে। তবে কোনোটারই সম্পূর্ণ ওয়ার্ড রেড জোন নয়। অনুমোদন পেলে জানানো হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত লকডাউন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

রেড জোনে ‘হটস্পট’ নারায়ণগঞ্জের ১৯ এলাকা

আপডেট সময় ০৫:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০