ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

৬১ লাখ টাকা ফেরত দেয়া সেই সজীব পেল অটোরিকশা

আকাশ জাতীয় ডেস্ক:  

ভুল করে অটোরিকশার মধ্যে ৬১ লাখ টাকা ফেলে গিয়েছিলেন ‘বিকাশ’ এজেন্ট মালিক। সেই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোরিকশা চালক সজীব। এবার সজীবকে পুরস্কৃত করলেন ‘বিকাশ’ এজেন্ট মালিক। বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীর উপস্থিতিতে একটি নতুন অটোরিকশার চাবি সজীবের হাতে তুলে দেয়া হয়।

এ সময় চাঁদপুরে ‘বিকাশ’র পরিবেশক আলমগীর আলম জুয়েল, সজীবের বাবা দিনমজুর দেলোয়ার সর্দারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর শহরের পুরানবাজার আড়ত মিলের দিনমজুর দেলোয়ার সর্দারের তৃতীয় ছেলে সজীব অটোরিকশা পেয়ে বেশ খুশি। এতদিন ভাড়ায় নিয়ে অন্যের অটোরিকশা চালাত। এখন তা নিজের হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিকাশ এজেন্ট মালিককে।

বিকাশের চাঁদপুর পরিবেশক আলমগীর আলম জুয়েল জানান, চালক সজীব সততার যেই পরিচয় দিয়েছে তার পুরস্কারস্বরূপ তাকে সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে একটি অটোরিকশা প্রদান করেন তিনি।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী সজীবের মতো প্রতিটি মানুষ সততার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করেন। সজীবকে পুরস্কৃত করায় বিকাশ এজেন্টকে ধন্যবাদ জানান তিনি।

গত রোববার চাঁদপুর একটি ব্যাংক থেকে ৬১ লাখ টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে বিকাশকর্মী মাসুদ ভুল করে অটোরিকশায় ফেলে যান। ওই দিনই ৭ ঘণ্টা পর চালক সজীব পুলিশের মাধ্যমে সেই টাকা প্রকৃত মালিক বিকাশ পরিবেশক আলমগীর আলম জুয়েলকে ফিরিয়ে দেয়।

এই নিয়ে তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান ব্যক্তিগতভাবে চালক সজীবের সততার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে সজীবকে খাদ্য সহায়তা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

৬১ লাখ টাকা ফেরত দেয়া সেই সজীব পেল অটোরিকশা

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০