ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী সাজা কমলো সুচির, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেওয়া হলো যাবজ্জীবন কৃষিতে জ্বালানি নির্ভরতা কমবে: কৃষিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

ই-লার্নিং নতুন যুগের অগ্রদূত: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি মঙ্গলবার বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ই-সার্ভিস চালুর মাধ্যমে জাতি নতুন যুগে প্রবেশ করছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সাংবাদিকদের জন্য অনলাইন কোর্স- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন’ (এটুআই) এবং পিআইবি যৌথভাবে এ প্রোগামের আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, ‘ই-লার্নিং চালুর মাধ্যমে পিআইবি গণমাধ্যম বিষয়ক শিক্ষাকে সাংবাদিক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম জনগোষ্ঠির দোরগোড়ায় নিয়ে গেছে’। পর্যায়ক্রমে সবধরনের সরকারি পরিষেবা অনলাইনে পাওয়া যাবে উল্লেখ করে তিনি অনুষ্ঠানে বলেন, ‘সরকারি পরিষেবার জন্য জনগণকে কোথাও যেতে হবে না, এটা তাদের দোরগোড়ায়ই পাওয়া যাবে।’

জমি রেজিস্ট্রেশনসহ বর্তমান সরকার প্রদত্ত বিভিন্ন অনলাইন সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এটা অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে।’ সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাংবাদিকদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করা উচিত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতিতে সাংবাদিকদেরকে নিজেদের মানবৃদ্ধির জন্য ‘অনলাইন ও নাগরিক সাংবাদিকদের’ সাথে প্রতিযোগিতা করতে হয়।

পিআইবির মহাপরিচালকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন’ (এটুআই)-এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

ই-লার্নিং নতুন যুগের অগ্রদূত: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭