ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

চীন-ভারত দ্বন্দ্ব মেটাতে সক্রিয় রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের সঙ্গে সীমান্তে শান্তি ফেরানোর উদ্যোগে অদৃশ্য উপস্থিতি রয়েছে রাশিয়ার।

গালওয়ান উপত্যকায় ১৫ জুন রক্তপাতের পরেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথাবার্তার পেছনেও প্রয়াস রয়েছে মস্কোর।

চীন সমস্যায় গত দুই সপ্তাহ ধরেই রাশিয়াকে সঙ্গে নিয়ে চলছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত তিন সপ্তাহে বিভিন্ন স্তরে রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবারের চীন-ভারত-রাশিয়ার (রিক) বৈঠকটির পেছনেও সক্রিয়তা মস্কোরই। এই কোভিডের সংকটের মধ্যেও সে দেশের বিজয় উৎসবে যোগ দিতে মস্কো পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

দেশটির বিজয় উৎসবে যোগ দিতে বুধবার রাশিয়া যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস রাজনাথের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেও ভারত তা উড়িয়ে দিয়েছে।

বরং রাজনাথ এদিন সক্রিয় ছিলেন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সরঞ্জাম আমদানি করার বিষয়টি নিয়ে। চলতি বছরের শেষে ওই সরঞ্জাম ভারতে আসার কথা। কিন্তু তা দ্রুত সরবরাহ করা নিয়ে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন রাজনাথ।

প্রশ্ন উঠছে– পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ফের বাড়ানোর ফলে কৌশলগত অংশীদার আমেরিকার সঙ্গে সম্পর্কের কি ভারসাম্য কিছুটা বিঘ্নিত হবে?

গোটা বিষয়টি কীভাবে দেখবেন ডোনাল্ড ট্রাম্প? রাশিয়াই বা কেন এতটা উৎসাহ নিচ্ছে ভারত-চীন বিবাদে? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

চীন-ভারত দ্বন্দ্ব মেটাতে সক্রিয় রাশিয়া

আপডেট সময় ১২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০