ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের প্রেমিকা রিয়াকে

আকাশ বিনোদন ডেস্ক:  

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী, এমন অভিযোগে ইতোমধ্যে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।

সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর তাকে ঘিরে সন্দেহের মাত্রা দিনদিন ঘনত্বই হচ্ছে। তাই আবারও রিয়াকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ব্রেকিং বুম’র খবর অনুযায়ী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে পুলিশের সামনে যে বয়ান দিয়েছেন রিয়া, তা সত্যি নয় বলে মনে করা হচ্ছে। তাই রিয়াকে আবারও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুধু তাই নয়, রিয়ার বয়ানের সঙ্গে অন্যদের দাবি মিলিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে।

এদিকে, সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ।

এর আগেও বিহারের আদালতে সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে বলিউড সুপারস্টার সালমান খান, নির্মাতা করণ জোহর, একতা কাপুর এবং সঞ্জয় লীলা বানশালিসহ মোট ৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন এক আইনজীবী। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়ি থেকে সুশান্ত’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পর জানানো হয় তিনি আত্মহত্যা করেছেন। ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’খ্যাত এই অভিনেতা দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের প্রেমিকা রিয়াকে

আপডেট সময় ১১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০