ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশে উৎপাদিত বিড়ি-সিগারেটর আলাদা মূল্য নির্ধারণের দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

তামাকজাত দ্রব্য সিগারেট শিল্প টিকিয়ে রাখতে দেশীয় কোম্পানিতে উৎপাদিত পণ্যের আলাদা দাম নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে এদেশের শতভাগ মালিকানাধীন সিগারেট-বিড়ি মালিক শ্রমিক ঔক্য পরিষদ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাভারের সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন করে তারা।

তারা জনান, ২০২০-২১ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে তারা দেখেন এই বাজেটে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ব্যক্তি পর্যায় খাতে লাভবান হয় সে মতেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট অর্থনৈতিক উন্নয়নের সোপান এবং ব্যবসাবান্ধব।

তারা আরও জানান, দেশে ব্যবসারত ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টি শতভাগ দেশীয় এবং ২টি বিদেশি মালিকানাধীন। এসব সিগারেটের দাম নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানি একই কাতারে আনা হয়েছে। ফলে দেশীয় কোম্পানিগুলো বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এতে করে এই শিল্প অচিরেই বন্ধ হয়ে যাবে।

প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পে উৎপাদিত বিড়ি ও সিগারেটের দাম তুলনামূলক কম করার জন্য দাবি করেন তারা। অন্যথায় ব্যাংক লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে দেওলিয়া হবে কোম্পানিগুলো। তাই শতভাগ দেশীয় বিড়ি ও সিগারেট শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- দেশীয় শতভাগ মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঔক্য পরিষদের সভাপতি মীর মাহমুদুল হোসেন রানা, সহ-সভাপতি মো. ফারুক হোসেন মিলন, সাধারণ সম্পাদক আকমল হোসেন সবুজসহ প্রায় শতাধিক বিড়ি ও সিগারেট শিল্পে জড়িত শ্রমিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে উৎপাদিত বিড়ি-সিগারেটর আলাদা মূল্য নির্ধারণের দাবি

আপডেট সময় ০৫:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০