ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনকে ইঙ্গিত করে করোনার নাম কুংফ্লু দিলেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আরও একবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় বেইজিং। আগেই করোনাকে ‘চীনা ভাইরাস’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার করোনার নতুন নাম দিলেন ‘কুংফ্লু’।

আমেরিকায় সামনেই নির্বাচন। পুরোদমে মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম নির্বাচনী প্রচার থেকেই এক হাত নিলেন চীনকে। করোনা ভাইরাসের এতো নাম আছে যা ইতিহাসে অন্য কোনো রোগের নেই, এভাবেই গত শনিবার (২১ জুন) নির্বাচনী প্রচারণায় বক্তব্য শুরু করেছিলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি নাম দিতে পারি কুংফ্লু। অনেকে ভাইরাস বলে, অনেকে ফ্লু বলে। তফাৎ কোথায়!’

চীনের মার্শাল আর্টকে কুংফু বলে। আর এভাবেই ফের করোনা কাটায় চীনকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প।

বারবারই করোনা ছড়ানোর দায়ে চীনকে বেকায়দায় ফেলেছে হোয়াইট হাউস। স্টেট সেক্রেটারি মাইক পম্পেও থেকে ট্রাম্প, বারবার তোপ দেগেছেন চীনের বিরুদ্ধে। চীন-আমেরিকা তরজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব অনুদান বন্ধ করেছে আমেরিকা। এমনকি করোনা ছড়ানোর জন্য চীনকে নাম করেই হুমকি দিয়েছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনকে ইঙ্গিত করে করোনার নাম কুংফ্লু দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৫:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০