ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিল্লিতে ‘জঙ্গি হামলার’ শঙ্কা, হাই অ্যালার্ট জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লাদাখে গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

১৫ জুন রাতের সেই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতসহ চীনের বহু সেনা হতাহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানী দিল্লিতে জঙ্গি হামলা হতে পারে সতর্কবার্তা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তারা।

যে কারণে দিল্লিতে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জম্মু-কাশ্মীর থেকে সড়কপথে দিল্লিতে জঙ্গিরা প্রবেশ করেছে। আরও কয়েকজন ঢোকার চেষ্টা চালাচ্ছে। বাস, ট্যাক্সি বা ট্রাকে করে এসব জঙ্গি দিল্লিতে এসেছে। ফলে যে কোনো মুহূর্তে দিল্লিতে বড়সড় নাশকতার আশঙ্কা রয়েছে। এমন তথ্য পাওয়ার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি হয়েছে।

দিল্লি পুলিশসূত্রে খবর, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতা। দিল্লি শহরের সব বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। শহরের সব হোটেল, মোটেল ও বাসস্ট্যান্ডে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

দিল্লিতে প্রবেশের পথের সব পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে কাশ্মীরের নম্বরপ্লেটের গাড়িগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লিতে ‘জঙ্গি হামলার’ শঙ্কা, হাই অ্যালার্ট জারি

আপডেট সময় ০৫:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০