ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রায়হানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১১টি মামলা রয়েছে।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রায়হান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ১১টি মাদকসহ বিভিন্ন মামলার আসামি।

র‍্যাব-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে অভিযানে যায় র‍্যাব-২। র‍্যাবের উপস্থিতি টের পেরে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে রায়হান। র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রায়হান। পরে রায়হানের ঘর তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও স্মার্ট মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিক করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

আপডেট সময় ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০