ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

করোনামুক্ত হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আকাশ বিনোদন ডেস্ক:   

উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন করোনামুক্ত।

বিষয়টি রেজওয়ানা চৌধুরী বন্যা নিজেই নিশ্চিত করেছেন।

রোববার (২১ জুন) তিনি বলেন, জুনের শুরুতে আমি করোনা আক্রান্ত হই। আমার শারীরিক অবস্থা ভালো ছিল, তাই আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়ম মেনে বাসায় ছিলাম। কিছুদিন আগে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আমি সুস্থ আছি।

রেজওয়ানা চৌধুরী বন্যার ধ্যানে-জ্ঞানে রয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রসংগীত তথা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক ও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গভূষণ পদক পেয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

করোনামুক্ত হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আপডেট সময় ১০:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০