ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

‘যুদ্ধ বাধালে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেব’,কিম জং উন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় উপদ্বীপে যে কোনো ধরনের উসকানিমূলক আচরণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করে আসছে দেশটি।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে যে কোনো সময় যে কাউকে পাকড়াও করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোরবিরোধী উত্তর কোরিয়া। বারবার এ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিয়ে আসছেন কিম জং উন। তিনি মনে করেন, এ ধরনের মহড়া কোরীয় উপদ্বীপে আবারও যুদ্ধ বাধানোর পাঁয়তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

‘যুদ্ধ বাধালে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেব’,কিম জং উন

আপডেট সময় ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০