ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনার উপসর্গ: হাসপাতালে ভর্তির ৪ ঘণ্টা পরই মারা গেলেন চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ৪ ঘণ্টা পরেই এক দন্তচিকিৎসক মারা গেছেন। তার নাম ডা. সৈয়দ শাহনেওয়াজ (৫০)।

রোববার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্তচিকিৎসালয় পরিচালনা করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া মহল্লায়।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় ডা. শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভোরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ভোর ৫টার দিকে মারা যান তিনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের লোকজন ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিলেন। কিন্তু তার পরিবারের লোকজন পরীক্ষা করাবেন না জানিয়ে মরদেহ নিয়ে চলে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

করোনার উপসর্গ: হাসপাতালে ভর্তির ৪ ঘণ্টা পরই মারা গেলেন চিকিৎসক

আপডেট সময় ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০