ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ‘খাঁটি’ ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন নাইজেরিয়ার গবেষকরা। ভ্যাকসিনটি বিস্তৃত পরিসরে বাজারে আনতে এবং বিশ্বময় ছড়িয়ে দিতে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছেন আফ্রিকার দেশটির গবেষকরা। খবর আনাদোলুর।

কোভিড-১৯ বিষয়ক গবেষণা দলের প্রধান ড. ওলাদিপো কোলাওল বলেন, ওষুধ আবিষ্কারের মাধ্যমে এ ধরনের বৈশ্বিক মহামারীর সমাধান দিতে পারাটা আমাদের জন্য আবেগের। নাইজেরিয়ার এ গবেষকের দাবি, কোভিড-১৯ ঠেকাতে কার্যকর এ ভ্যাকসিন এখন বাস্তবতা।

নাইজেরিয়ার এডা প্রদেশের অ্যাডিলেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার ড. ওলাদিপো বলেন, ‘ভ্যাকসিনটি একেবারেই নির্ভেজাল। আমরা বেশ কয়েকবার ভ্যাকসিনটি যাচাই করেছি। এটি আফ্রিকানদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটি কাজ করবে। এটি ভুয়া হতে পারে না। ভ্যাকসিনটি দৃঢ়প্রত্যয়ের ফল। অনেক বৈজ্ঞানিকের প্রচেষ্টায় ভ্যাকসিনটি তৈরি হয়েছে।’

আনাদোলুর খবরে বলা হয়েছে, ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টের ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এ ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ শুরু হয়েছিল।

ড. ওলাদিপো বলেন, সম্ভাব্য সর্বোত্তম ভ্যাকসিন ক্যান্ডিডেটস বাছাইয়ের জন্য আফ্রিকাজুড়ে করোনাভাইরাসের নমুনা থেকে জিনোম সংগ্রহ করেছে তার দল। এখনও ভ্যাকসিনটির কোনো নাম দেয়া হয়নি।

তিনি বলেন, ভ্যাকসিনটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য অন্তত ১৮ মাস সময় লাগবে। এ সময়ের মধ্যে প্রতিষেধকটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ‘খাঁটি’ ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার

আপডেট সময় ১২:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০