ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় করোনায় চিকিৎসকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে প্রাণ হারালেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন। শনিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. মুজিবুর রহমান রিপন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ডা. মজিবুর রহমান রিপনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী এবং সেখানে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ অসুস্থতায় ভুগছিলেন ডা. মুজিবুর রহমান রিপন। কুমিল্লায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন দুই ছেলে এবং চিকিৎসক স্ত্রীকে নিয়ে কুমিল্লায় বসবাস করে আসছিলেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় করোনায় চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০