ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বললেন এমপি একরাম, ফেসবুকে ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী দেশের স্বাস্থ্যখাত নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এখানে তিনি আক্ষেপ নিয়ে কিছু কথা বলেছেন, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। করোনায় এক কর্মীর মৃত্যুর পর তিনি এই ভিডিও বার্তা দেন।

তিনি বলেন, ‘সরকার ঘোষণা করলো নোয়াখালীকে ১০টা আইসিইউ দেবে, এটার কোনো আওয়াজ নাই দেখি। আসলে এ ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছেই মনে হলো এটা আজগুবি ডিপার্টমেন্ট (বিভাগ)। এটার কোনও আগা নেই, মাথা নেই।

তিনি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, ‘মন্ত্রণালয় চালাতে তীক্ষ্ণ বুদ্ধি লাগে। শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট ভারীর দিকে তাকালেও হবে না। কি করবো এই টাকা দিয়ে কবরেতো নিয়ে যেতে পারবো না। আমি ডিসি সাহেবকে বললাম অক্সিজেনসহ দশ বেডের সাময়িক ব্যবস্থা করতে, টাকা যা লাগে আমি দেব।’

অশ্রুসিক্ত চোখে সংসদ সদস্য একরাম আরও বলেন, চারিদিকে মৃত্যু। প্রথমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, পরে ধর্ম প্রতিমন্ত্রী, এরপর সিলেটের সাবেক মেয়র চলে গেলেন। মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এখন আর চোখে পানি আসে না! আল্লাহ্ তুমি তোমার বান্দাদের জানাবে না, কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বললেন এমপি একরাম, ফেসবুকে ভাইরাল

আপডেট সময় ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০