ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

লালমোহনে আগুনে ১০ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার লালমোহন উপজেলা সদরের উত্তর বাজারে আগুন লেগে অন্তত ১০ দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দিনগত রাতে উত্তর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেস্টা করে। পরে বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও দু’টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, চায়ের দোকান, মাংসের দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসাস রুমি ও পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন। সেসময় ইউএনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির  বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

লালমোহনে আগুনে ১০ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০