ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দুর্নীতির অভিযোগে গ্রেফতার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জরুরি চিকিৎসাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার (২০ জুন) তাকে দেশটির আদালতে হাজির করা হবে।

শুক্রবার (১৯ জুন) দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিজিটিএন আফ্রিকা জানায়, ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় জরুরি প্রয়োজনীয় ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে ওবাদিয়াহ মোয়োরের বিরুদ্ধে।

এদিকে এই অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিজিটিএন জানায়, ওই প্রতিষ্ঠানটি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, এটি সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানার পরও চিকিৎসাসামগ্রী সরবরাহের টেন্ডার পাইয়ে দেন মোয়ো।

জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না অবহিত করেই তিনি এই চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

রয়টার্সের তথ্যমতে, এ দুর্নীতির খবর প্রকাশের পরই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও।

এর আগে দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক পর্যটনমন্ত্রীকেও গ্রেফতার করা হয়ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দুর্নীতির অভিযোগে গ্রেফতার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০