ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন এই বছরেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাস মহামারির ভ্যাকসিনের কয়েকশ মিলিয়ন ডোজ চলতি বছরেই উৎপাদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আশা করছে, ২০২১ সালের মধ্যে এই মাত্রা দুই বিলিয়ন ডোজে পৌঁছে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবার ভ্যাকসিন অনুমোদনের পর প্রথম ডোজ কাকে নেওয়া উচিত সে বিষয়ে পরিকল্পনা হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মীদের সবার আগে এই ভ্যাকসিন পাওয়া উচিত বলে জানান তিনি। এছাড়া বয়স্ক ও অন্যান্য অসুস্থতাজনিত সমস্যায় যারা ভুগছেন তারা ভ্যাকসিন আগে পাবে।

সৌম্য স্বামীনাথন বলেন, বিশ্বজুড়ে গবেষকরা ২০০টিরও বেশি ভ্যাকসিনের উপর পরীক্ষা করছেন। এর মধ্যে মানব দেহের ট্রায়ালে আছে ১০টি ভ্যাকসিন। আমরা যদি খুব ভাগ্যবান হয়ে থাকি তবে এই বছরের শেষের আগে একটি বা দুটি সফল ভ্যাকসিন প্রার্থী থাকবে।

তিনি বলেন, আমি আশাবাদী। তবে ভ্যাকসিনের সম্পূর্ণ সফলতা একটি জটিল উদ্যোগ। এটি অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে আসে। তবে ভালো কথাটি হলো প্রথমটি ব্যর্থ হলেও দ্বিতীয়টি হয়তো ব্যর্থ হবে না। যদি দ্বিতীয়টি ব্যর্থ হয় তাহলেও আশা হারানো উচিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন এই বছরেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০