ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা দখল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনাই একমাত্র জবাব: ওয়াইসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনা দখল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে নেয়াই একমাত্র জবাব বলে মন্তব্য করেছেন দেশটির ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদ উদ্দিন ওয়াইসি।

সোমবার সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের পর বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ছয় বছর প্রধানমন্ত্রী মোদি চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ১৮ বার কথা বলেছেন। এসব আলোচনার কারণ কী?

`চীন আমাদের ভারতীয় ভূখণ্ড গালওয়ান উপত্যাকা দখল করেছে, ২০ সেনা তাদের জীবন হারিয়েছেন। এর একমাত্র জবাব আমাদের ভূখণ্ড ফিরিয়ে নেয়া।’

গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যাকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, চীনের ৪৫ সেনা সদস্য নিহত হয়েছে। তবে চীন হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি।

এদিকে সীমান্ত উত্তেজনা নিয়ে সংঘর্ষের পর থেকে তিন দফায় সামরিক পর্যায়ে লাদাখের সংঘর্ষস্থলে বৈঠক হয়েছে। তবে চীন সীমান্ত থেকে সেনা না সরানোর বিষয়ে অনড় থাকায় বৃহস্পতিবারও আলোচনা ফলপ্রসূ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনা দখল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনাই একমাত্র জবাব: ওয়াইসি

আপডেট সময় ১১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০