ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

চীনকে কড়া বার্তা মোদির: উসকানি দিলে জবাব দেবে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনকে কড়া বার্তা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত শান্তি চায়। কেউ উসকানি দিলে, যে কোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত। তিনি বলেন, সেনাদের বলিদান বৃথা যাবে না।

বুধবার টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মোদি বলেন, ‘চীনের সঙ্গে সংঘর্ষে আমাদের সেনারা নিহত হয়েছে বলে দেশ গর্ব করবে। আমি জাতিকে নিশ্চিত করতে চাই যে আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। আমাদের জন্য ঐক্য ও দেশের স্বার্বভৌত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিবিসি জানিয়েছে, সোমবার রাতে চীনা সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দেশের সেনারা সংঘর্ষে বাঁশ ও লাঠি ব্যবহার করেছে। উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো গুলি ব্যবহার করেনি।

ভারতীয় সেনাবাহিনী হতাহতের খবর জানালেও চীনের পক্ষ থেকে কোনো বিস্তারিত জানানো হয়নি।

ভারত জানিয়েছে আহত সেনারা অতি উচ্চতায় তাপমাত্রা শূন্যে নেমো আসায় মারা গেছেন।

এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মোদি। আগামী শুক্রবার বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর এক টুইটে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

চীনকে কড়া বার্তা মোদির: উসকানি দিলে জবাব দেবে ভারত

আপডেট সময় ০৬:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০