ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সপরিবারে করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সপরিবারে করোনা আক্রান্ত হলেও তারা সুস্থবোধ করছেন এবং প্রেসিডেন্ট ঘর থেকে কাজ করছেন।

হন্ডুরাসে এখন পর্যন্ত ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে সুস্থ হয়েছেন ৪ লাখ ১৮ হাজার মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সপরিবারে করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০