ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিটের প্রতি পূর্ণ আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে: ড. বিজন

আকাশ জাতীয় ডেস্ক:

ড. বিজন কুমার শীল বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার (১৭ জুন) গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক আবিষ্কৃত এন্টিবডি এবং এন্টিজেন কিটের গবেষণা দলের প্রধান বিজ্ঞানী এ কথা বলেন।

বিজন কুমার শীল বলেন, আমাদের কিটের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের কোনো আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাদের পরীক্ষার ফলাফল জানায়নি। তারা আমাদের তাদের গবেষণার ফলাফল জানালে আমরাও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

এদিকে করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বুধবার (১৭ জুন) বিএসএমএমইউতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএসএমএমইউর অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বাধীন পারফরম্যান্স কমিটি গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা করেন। তাতে দেখা গেছে, এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিটের প্রতি পূর্ণ আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে: ড. বিজন

আপডেট সময় ০৪:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০