ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় কর্মীদের বেধড়ক মারধর করেছে পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে অপহরণ করা হয়েছিল। তাদের রড বা কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

নোংরা পানি পান করতে বাধ্য করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস। সোমবার সকাল থেকে ওই দুই হাইকমিশন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

প্রাথমিকভাবে পাকিস্তানের তরফে গা-ছাড়া মনোভাব দেখানো হয়। ইতোমধ্যে ডেকে পাঠানো হয় দিল্লিতে পাকিস্তানের দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হায়দার শাহকে।

নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের কর্মীদের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব ইমরান খান প্রশাসনের।

শেষপর্যন্ত ভারতের চাপের মুখে সাত ঘণ্টা টানাপোড়েনের পর দুই কর্মীকে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয়া হয়। তাদের শরীরে ক্ষত ধরা পড়ে। গলা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় তাদের মারাত্মক আঘাত লেগেছে।

হিন্দুস্থান টাইমস তাদের প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, সোমবার ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে হাইকমিশনের কাছের একটি পেট্রল পাম্প থেকে দুই কর্মীকে তুলে নিয়ে যায় ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল। তারা ৫-৬টি গাড়িতে করে এসেছিল।

হাইকমিশনের কর্মীদের চোখ বেঁধে তাদের হাতকড়া পরানো হয়। মাথার ওপর ছুড়ে দেয়া হয় রুকস্যাক।

সেখান থেকে তাদের মিনিটদশেক দূরত্বের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলে। সেই সময় তাদের রড বা কাঠ জাতীয় কিছু দিয়ে বেধড়ক মারধর করা হয়। নোংরা পানি পান করতেও বাধ্য করা হয়।

সূত্রের খবর, দুই কর্মীর কাছ থেকে হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মীদের বিষয়ে খুঁটিনাটি জানা যায়।

খবরে আরও প্রকাশ, হাইকমিশনের ওই দুই কর্মী দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদের স্বীকার করতে বাধ্য করা হয়। সেই স্বীকারোক্তির ভিডিও করে রাখে অপহরণকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয় কর্মীদের বেধড়ক মারধর করেছে পাকিস্তান

আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০