ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রমিজ রাজার ওপর চটেছেন মোহাম্মদ হাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডে আছেন মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। কোচ মিসবাহ-উল-হক নতুন ও অভিজ্ঞ মুখ নিয়ে তার স্কোয়াড সাজালেও দলে সিনিয়রদের উপস্থিতি খুশি করতে পারেনি রমিজ রাজাকে। তার জন্য এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

কেবল প্রশ্ন তুলে ক্ষান্ত হননি তিনি। কোচ মিসবাহর নির্বাচনের সমালোচনা করার পাশাপাশি হাফিজ-মালিককে উপদেশ দিয়েছেন খেলা থেকে অবসর নেওয়ার। ৫৭ বছর বয়সী ক্রিকেট ধারাভাষ্যকারের এমন উপদেশ পছন্দ হয়নি হাফিজের। রমিজ রাজার সমালোচনার জবাবে সজোরে ব্যাট চালিয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, কারও উপদেশে কান দিয়ে তিনি ক্রিকেট ছাড়বেন না।

খুব কড়া ভাষায় হাফিজ বলেন, ‘কারও কথায় আমি ক্রিকেট খেলি না। কারও কথাতেও আমি ক্রিকেট ছাড়বো না। ক্রিকেট আমার জীবন। যখন পছন্দ হবে তখন আমার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেবো।’

টেস্ট ক্রিকেট থেকে অবসরটা আগেই নিয়েছেন হাফিজ। মাত্র ৫৫টি টেস্ট খেলার পর তিনি এখন মনোনিবেশ করেছেন সীমিত ওভারের ক্রিকেটে। দীর্ঘদিন থেকে তার অবসরের গুঞ্জন শোনা গেলেও নির্দ্বিধায় ব্যাট-বল হাতে মাঠে সময় কাটাচ্ছেন ২১৮টি ওয়ানডে এবং ৯১টি টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমিজ রাজার ওপর চটেছেন মোহাম্মদ হাফিজ

আপডেট সময় ০৯:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০