ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরেকজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আতিকুর রহমান (৪৭)। তিনি ব্যাংকটির লোকাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।

সোমবার সন্ধ্যায় তিনি মারা যান বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে ১৭ মে ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু হয় করোনাভাইরাসে।

সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জাকির হোসেন খান জানান, আতিকুর রহমান রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা জানান, আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে তার দাফন হয়েছে বলে জানান জাকির হোসেন।

তিনি আরও বলেন, মাসখানেক আগে আতিকুর রহমানের বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ দাফন করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে গিয়েছিলেন আতিক। ঢাকায় ফেরার পর প্রাথমিক টেস্টে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সংক্রমণ ধরা পড়ে।

এর আগে গত ১৭ মে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহাবুব এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সারাদেশে সোনালী ব্যাংকের ১৪০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান জাকির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৯:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০