ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তরুণীকে পাচারের পর যৌনপল্লিতে বিক্রি, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

কথা ছিল ঢাকায় নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু সেই চাকরির নামে নিজের অজান্তেই পাচার হয়ে যান এক তরুণী। পরে তাকে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত নিজের চেষ্টা ও ভাগ্যের জোরে অন্ধকার সেই জগৎ থেকে পালিয়ে আসতে সক্ষম হন তরুণী। এর পর ওই মানবপাচারকারীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দেন। যার পরিপ্রেক্ষিতে তড়িৎ ব্যবস্থা নেয় পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে মানবপাচারকারী আলিফ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। আলিফ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় তকবুল হোসেনের ছেলে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম মঙ্গলবার বিকেলে এ মানবপাচারের ঘটনা ও দোষি ব্যক্তি গ্রেফতার অভিযানের তথ্য নিশ্চিত করেন।

ইফতে খায়ের আলম বলেন, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ জানিয়েছেন- ঢাকার পোশাক কারখানায় চাকরি দেওয়ার নাম করে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে গিয়ে মাত্র ২৫ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়ে আসেন। আলিফ মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ চক্রের আরও তিনজনের নাম বলেছে। বর্তমানে তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে গত ৯ জুন চাকরির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল আলিফ। ১৫ জুন ওই তরুণী বহু কষ্টে দৌলতদিয়া যৌনপল্লি থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি বাড়ি ফিরে পরিবারকে ঘটনা খুলে বলেন। পরে তারা গোদাগাড়ী থানায় অভিযোগ করেন। পরে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নির্দেশে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়। ওই মানবপাচারকারীকে ধরতে রাতেই অভিযান শুরু করে গোদাগাড়ী থানা পুলিশ।

পরে মঙ্গলবার ভোরে মানবপাচারকারী আলিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণীকে পাচারের পর যৌনপল্লিতে বিক্রি, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০