ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প, বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে কাশ্মীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গত ৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছেন ভূস্বর্গের বাসিন্দারা।

একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে জঙ্গিদমন অভিযানের উত্তেজনা রয়েছে ভূস্বর্গ। এর মাঝেই গত তিনদিন ধরে তিনবার ভূমিকম্প হল। এর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ভূকম্পনে কেঁপে ওঠে শ্রীনগর, কিস্তওয়ার ও ডোডো জেলার বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় জম্মুতেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজাকিস্তান। তবে এর ফলে কাশ্মীরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

উল্লেখ্য, স্থানীয় রবিবার রাত সোয়া ৮টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাটও। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শহরের উত্তর-পশ্চিম ১২২ কিমি দূরে। ফের স্থানীয় সোমবার দুপুর দুটো নাগাদ কেঁপে ওঠে রাজকোট সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। কম্পনের উৎসস্থল ছিল রাজকোট থেকে ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প, বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে কাশ্মীর

আপডেট সময় ০৪:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০