ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি প্রত্যাহার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কোভিড-১৯ রোগের জরুরি চিকিৎসার জন্যে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। শুরু থেকেই এই ওষুধ ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসলছিলেন মার্কিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের ব্যবহার যে খুব একটা কার্যকর সেটা বিশ্বাস করার মতো কোন কারণ পাওয়া যায়নি। খবর বিবিসির।

এফডিএর প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন এ নিয়ে বলেছেন, ‘বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এফডিএ এই সিদ্ধান্ত নিয়েছে যে, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।’

হিন্টন হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের সাংকেতিক নাম ব্যবহার করে লিখেছেন, ‘কোভিড-১৯ চিকিৎসায় এইচসিকিউ এবং সিকিউ-র জরুরি ব্যবহার বাতিল করেছে এফডিএ। এই চিঠির তারিখ থেকে ওষুধ দুটি এফডিএ দ্বারা কোভিড-১৯ চিকিৎসার জন্য আর অনুমোদিত নয়।’

ম্যালেরিয়ার চিকিৎসায় এই দুটো ওষুধ দীর্ঘকাল ধরে ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর পক্ষে প্রচারণা চালিয়ে বলেছেন তিনি নিজেও এই ওষুধ গ্রহণ করেছেন। তবে চিকিৎসকরা বলেছেন, এর ব্যবহারের ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি প্রত্যাহার

আপডেট সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০