ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা গেলেন পাবনা কৃষি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন উৎপল সরকার (৫৬) নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা শাখায় প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. আবুল হোসেন জানান, রোববার সকালে শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন উৎপল। রাতে তার অবস্থার অবনতি হয় এবং রাত ১০টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সুত্র জানায়, সোমবার সকালে পাবনার শালগাড়িয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে ব্যাংক কর্মকর্তা উৎপলের অকাল মৃত্যুতে সহকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাবনায় এ নিয়ে করোনা আক্রান্ত ৫ জনসহ উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ ১৩ জনের নতুন করে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০১ জনের করোনা সনাক্ত হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা গেলেন পাবনা কৃষি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার

আপডেট সময় ১১:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০